চাকরি দেওয়ার কথা বলে অফিসে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৯:০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
  • 143

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর সেগুনবাগিচায় চাকরি দেওয়ার কথা বলে অফিসে ডেকে নিয়ে ৪০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।
মঙ্গলবার (৪ জুলাই) রাতে রাজধানীর সেগুনবাগিচায় জি, কে টাওয়ারের ৪র্থ তলায় একটি অফিসে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই নারীর স্বজনরা জানান, পুরান ঢাকায় থাকেন ওই নারী। তার স্বামী প্রক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইসড)। দুই সন্তানের জননী তিনি। ২ থেকে ৩ মাস আগে হাইকোর্ট মাজারে গিয়েছিলেন। সেখানে তিনি কান্নাকাটি করলে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি তার কাছে গিয়ে কান্নার কারণ জানতে চান। তখন তিনি তার পরিবারের অসচ্ছলতা ও স্বামীর অসুস্থতার কথা জানালে ওই ব্যক্তি তাকে চাকরির প্রস্তাব দেন। তার ফোন নাম্বার নিয়ে নেন এবং পরবর্তীতে তাকে ফোন দেবেন বলে জানান।
স্বজনরা আরও অভিযোগ করেন, চাকরি দেওয়ার কথা বলে ওই ব্যক্তি মঙ্গলবার দুপুরে ফোনে তাকে ডেকে নেন সেগুনবাগিচার জি, কে টাওয়ারের ৪র্থ তলায়। সেখানে একটি ছোট অফিস রুমে বসে ছিলেন। ওই নারী সেখানে প্রবেশের পর তার পড়াশোনাসহ বিভিন্ন বিষয় জানতে চান। এক পর্যায়ে তাকে অনৈতিক প্রস্তাব দেন। চাকরি পেতে হলে তাকে তার প্রস্তাবে রাজি হতে হবে বলে জানান। রাজি না হওয়ায় তার ওপর নির্যাতন চালান। বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকিও দেন ওই ব্যক্তি। এরপর সেখান থেকে বের হয়ে যান। পরে স্বজনদের ফোনে বিষয়টি জানালে তারা শিল্পকলা একাডেমির পাশের রাস্তা থেকে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ রাব্বানী জানান, চিকিৎসার জন্য ওই নারীকে হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। এখনো কোনো মামলা দায়ের করেনি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

চাকরি দেওয়ার কথা বলে অফিসে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ

Update Time : ০৯:০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩