চিত্রনায়িকা তানিন সুবহা মারা গেছেন

চিত্রনায়িকা তানিন সুবহা মারা গেছেন।

রোববার (৮ জুন) ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে বিকেল সাড়ে ৫টার দিকে মারা যান তিনি।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী।

এর আগে, সোমবার (২ জুন) রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর আফতাবনগরের একটি ক্লিনিকে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফেরেন। ওইদিন সন্ধ্যার দিকে আবারো অসুস্থ হয়ে পড়লে বনশ্রীর একটি বেসরকারী হাসপাতালে নেয়া হয়।

এরপর অবস্থার অবনতি হলে পরবর্তী সময়ে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। এরপর থেকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে ছিলেন সুবহা।

দু’ যুগ ধরে শোবিজে কাজ করছেন তানিন সুবহা। নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু। ইতোমধ্যে বেশ কয়েকটি নাটকের পাশাপাশি অনেক চলচ্চিত্রেও অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি গড়ে তুলেছেন একটি পার্লার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

চিত্রনায়িকা তানিন সুবহা মারা গেছেন

Update Time : ০৯:৩০:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫