চেক ডিজঅনার মামলার মূল উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয় : হাইকোর্ট

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:৫০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • 2

নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্টের অধীনে দায়ের করা চেক ডিজঅনার মামলার মূল উদ্দেশ্য চেকের অর্থ আদায় নিশ্চিত করা, আসামিকে কারাদণ্ড দেওয়া নয় বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, এ ধরনের মামলায় কারাদণ্ড কেবল বিশেষ ও উপযুক্ত পরিস্থিতিতেই দেওয়া উচিত।

বিচারপতি ড. মো. বশির উল্লাহর একক হাইকোর্ট বেঞ্চ গত ২২ জুলাই মো. আলাউদ্দিন বনাম রাষ্ট্র ও অন্যান্য মামলায় এ রায় দেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রায়ের লিখিত অনুলিপি প্রকাশ করা হয়।

রায়ে হাইকোর্ট আসামির পাঁচ লাখ টাকা অর্থদণ্ড বহাল রাখলেও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড বাতিল করেছেন।

আদালত রায়ে ‘আমান উল্লাহ বনাম রাষ্ট্র’ মামলার নজির উল্লেখ করে বলেন, এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় কারাদণ্ড অত্যন্ত কঠোর শাস্তি এবং এর মাধ্যমে কোনো কার্যকর শাস্তিমূলক উদ্দেশ্য পূরণ হয় না। এ পর্যবেক্ষণের সঙ্গে আদালত একমত পোষণ করেন।

মামলার তথ্যানুযায়ী, বরিশালের গবাদিপশু ব্যবসায়ী মো. আলাউদ্দিন ব্যবসার প্রয়োজনে পাঁচ লাখ টাকা ঋণ নিয়ে তা পরিশোধের জন্য রূপালী ব্যাংকের একটি চেক দেন। ২০২০ সালের ২ নভেম্বর চেকটি পর্যাপ্ত অর্থ না থাকায় ডিজঅনার হয়। পরে আইনি নোটিশের পরও অর্থ পরিশোধ না করায় একই বছরের ২০ ডিসেম্বর এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় মামলা করা হয়।

২০২২ সালের ১৮ জানুয়ারি বরিশালের তৃতীয় যুগ্ম দায়রা জজ আদালত আলাউদ্দিনকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেন। পরে আপিল আদালতও ওই রায় বহাল রাখেন। এরপর আসামি হাইকোর্টে রিভিশন আবেদন করেন।

হাইকোর্ট বিচারিক আদালতের রায়ের অর্থদণ্ড বহাল রেখে কারাদণ্ড বাতিল করেন। পাশাপাশি রায়ের কপি পাওয়ার তিন মাসের মধ্যে চেকের অবশিষ্ট দুই লাখ ৫০ হাজার টাকা পরিশোধের নির্দেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করলে তাকে দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। তবে কারাদণ্ড ভোগ করলেও জরিমানা পরিশোধের দায় থেকে অব্যাহতি মিলবে না বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

চেক ডিজঅনার মামলার মূল উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয় : হাইকোর্ট

Update Time : ১২:৫০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬