ছয়টি ছাগল গিলে খাওয়ার পর অজগরকে পিটিয়ে হত্যা করল গ্রামবাসী

মৌলভীবাজারের সীমান্তবর্তী বড়লেখা উপজেলার বোবারথল গ্রামে অভুক্ত একটি অজগর একে একে ছয়টি ছাগল গিলে খাওয়ার পর গ্রামবাসী পিটিয়ে হত্যা করেছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। শুক্রবার (১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে বোবারথল গ্রামের একাধিক কৃষকের ছাগল গোয়ালঘর থেকে উধাও হয়ে যাচ্ছিল। প্রথমে ছাগল চুরির সন্দেহে গ্রামজুড়ে উৎকণ্ঠা দেখা দিলেও গতকাল দুপুরে প্রকৃত রহস্য উন্মোচিত হয়। মাঠে ঘাস খাওয়া অবস্থায় একটি ছাগলকে আক্রমণ করে গিলে ফেলছিল এক বিশাল অজগর। এ দৃশ্য দেখে চিৎকার করে ওঠে ছাগলটি, এবং সেই আওয়াজে গ্রামের কয়েকজন কৃষক ঘটনাস্থলে ছুটে যান।

তারা অজগরটিকে ছাগল গিলে খেতে দেখে হতবাক হয়ে পড়েন। দ্রুত আরও লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে যায়। পরে তারা হাতে দা, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে অজগরটিকে পিটিয়ে হত্যা করে। তবে তার মুখ থেকে ছাগলটিকে জীবিত উদ্ধার সম্ভব হয়নি।

এ ঘটনায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি আমাদের নজরে এসেছে। আমাদের টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, অজগরটি বনের খাদ্য সংকটে পড়ে লোকালয়ে ঢুকেছিল। আমরা তথ্য-উপাত্ত সংগ্রহ করছি এবং প্রয়োজনে বন্যপ্রাণী আইনে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে প্রাণী সংরক্ষণে সচেতন মহল অজগরের এভাবে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তবে গ্রামবাসীরা বলছেন, তারা সম্পূর্ণ ভয়ে ও আত্মরক্ষার তাগিদে এ কাজ করেছেন, কারণ অজগরটির কারণে তারা মূল্যবান ছয়টি ছাগল হারিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

ছয়টি ছাগল গিলে খাওয়ার পর অজগরকে পিটিয়ে হত্যা করল গ্রামবাসী

Update Time : ০৩:৪৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫