জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার পলাতক ও চার্জশিটভুক্ত আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘণ্টাব্যাপী অভিযানে তাকে আটক করে র্যাব।
মঙ্গলবার (৫ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রাত সাড়ে ৯টার পর আশিষ রায় চৌধুরীর গুলশানের বাসায় অভিযান শুরু করে র্যাব।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন তখন গণমাধ্যমকে জানান, ২৪ বছর আগে চাঞ্চল্যকর ও বহুল আলোচিত জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার পলাতক ও চার্জশিটভুক্ত ১নং আসামি আশিষ রায় চৌধুরী বোতল চৌধুরীকে গ্রেপ্তারে গুলশানের একটি বাসা ঘিরে রেখেছে র্যাব। অভিযান চলছে।
সর্বশেষ গত ২০ মার্চ সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদ ভাইসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল ২-এর বিচারক জাকির হোসেন।
Reporter Name 















