জাতীয় নির্বাচনে শর্তসাপেক্ষে মোটরসাইকেল চালাতে পারবেন সাংবাদিকরা

  • Reporter Name
  • Update Time : ০১:২০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
  • 143

জ্যেষ্ঠ প্রতিবেদক:
শর্তসাপেক্ষে নীতিমালা সংশোধন করে নির্বাচনের সময় সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এ সংক্রান্ত নীতিমালা জারি করা হতে পারে।
ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম বলেন, ‘শর্তসাপেক্ষে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়া হবে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এ সংক্রান্ত নীতিমালা জারি করা হতে পারে।’
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, বৈধ সব কাগজপত্র থাকলে নির্বাচনী দায়িত্ব পালনে সাংবাদিকদের মোটরসাইকেল চালাতে কোনো বাধা নেই। কমিশন বিষয়টির অনুমোদন দিয়েছে।
গত এপ্রিলে সাংবাদিক নীতিমালা জারি করে নির্বাচন কমিশন ভোটে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেয়। এ নিয়ে নির্বাচন কমিশনের কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আপত্তি জানালে কয়েক দফা বৈঠকের পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসে ইসি।
রোববার (২৪ সেপ্টেম্বর) নীতিমালা সংশোধনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) স্বাক্ষর করার মধ্য দিয়ে বিষয়টি অনুমোদন হয়ে যায়। বর্তমানে বিষয়টি জারি করার প্রস্তুতি নিচ্ছে ইসি সচিবালয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয় নির্বাচনে শর্তসাপেক্ষে মোটরসাইকেল চালাতে পারবেন সাংবাদিকরা

Update Time : ০১:২০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩