Dhaka ১০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামিনে কারামুক্ত হলেন অভিনেত্রী শমী কায়সার

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:২৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • 354

জুলাই আন্দোলনের সময়কার হত্যাচেষ্টার মামলায় ই-ক্যাবের সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সার জামিনে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) অভিনেত্রী শমী কায়সারের জামিনে কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) জাহাঙ্গীর কবির।
তিনি জানান, উত্তরা পূর্ব থানার মামলায় তিনি জামিনে মুক্ত হয়ে কাশিমপুর নারী কারাগার থেকে বেরিয়ে যান।

গত বছরের ৫ নভেম্বর রাতে উত্তরার বাসা থেকে আটক করা হয় শমী কায়সারকে। পরে তাকে জুলাই আন্দোলনের সময়কার একটি হত্যাচেষ্টায় গ্রেফতার দেখানো হয়।

উত্তরা পূর্ব থানার ওই মামলায় নিম্ন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে যান শমী কায়সার। শেষমেশ গত ১২ মার্চ জামিন পান তিনি।

এর মধ্যে গত ৯ এপ্রিল আজমপুরের কলেজ শিক্ষার্থীকে হত্যাচেষ্টার আরেকটি মামলায় তাকে গ্রেফতার দেখায় আদালত। এ মামলাতেও গত সোমবার জামিন পান এ অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

জামিনে কারামুক্ত হলেন অভিনেত্রী শমী কায়সার

Update Time : ০১:২৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫