ডিসেম্বরে হচ্ছে না অমর একুশে বইমেলা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:০৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • 172

অমর একুশে বইমেলা ২০২৬-এর পরিবর্তিত তারিখ স্থগিত করা হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিদ্ধান্তের পর বাংলা একাডেমি এ পদক্ষেপ নেয়।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালকের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২১ সেপ্টেম্বর সিদ্ধান্ত নেয় যে, অমর একুশে বইমেলা জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজন করতে হবে।

এই কারণে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)সহ সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে বইমেলা ২০২৬-এর ডিসেম্বর-জানুয়ারির নির্ধারিত তারিখ স্থগিত করা হলো। প্রকাশক ও অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরে নতুন তারিখ ঘোষণা করা হবে।

এর আগে জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান মাসের কারণে এবারের বইমেলা এগিয়ে ১৭ ডিসেম্বর শুরু করার ঘোষণা দিয়েছিল বাংলা একাডেমি। তবে সেই তারিখও বাতিল হলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

নির্মাতা মুকুল নেত্রবাদীর ‘দুধমা’য় নবাগতা চিত্রনায়িকা সিনথিয়ার অভিষেক

ডিসেম্বরে হচ্ছে না অমর একুশে বইমেলা

Update Time : ১২:০৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫