ঢামেক প্রতিবেদক
রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় নিহত তিন লেগুনা যাত্রীর পরিচয় মিলেছে। তারা হলেন— আসিফ হুসাইন সুমন (২৮), শামসুন্নাহার (৫২) ও কিশোরী উম্মে হাবিবা (১১)। বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুব্রত পোদ্দার। তিনি বলেন, নিহত আসিফ হোসেন ডেমরার তালতলা এলাকায় থাকতেন। তিনি একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন। তার বাড়ি রাজশাহীতে। নিহত শামসুন্নাহারের বাড়ি নারায়ণগঞ্জ জেলার কুতুবপুর এলাকায়। আর কিশোরী উম্মে হাবিবার বাড়ি মাদারীপুরের শিবচর থানার সন্ন্যাসীর চর গ্রামে। এ ঘটনায় বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। সকালে আসিয়ান পরিবহনের একটি যাত্রীবাহী বাস লেগুনাটিকে ধাক্কা দিলে তিনজন নিহত হয় এবং তিনজন আহত হয়। প্রথমে একজনের পরিচয় পাওয়া যায়। পরে সিআইডির ক্রাইম সিন এসে নিহত কিশোরীর পরিচয় শনাক্ত করে। এরপর আরেক নিহতেরও পরিচয় জানা যায়।
পুলিশ পরিদর্শক সুব্রত পোদ্দার জানান, ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে আহত এক ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে ক্রাইম সিন। আহত ওই ব্যক্তির নাম আবুল হোসেন।
ব্রেকিং :
ডেমরায় বাসের ধাক্কায় নিহত ৩ জনের পরিচয় মিলেছে
-
Reporter Name - Update Time : ০৪:৩৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
- 310
জনপ্রিয়





















