ঢাকায় যানজটের ‘হার্ট পয়েন্ট’ চিহ্নিত, নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ

  • Reporter Name
  • Update Time : ০২:২১:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪
  • 141

নিজস্ব প্রতিনিধি
রাজধানীর চিরায়ত সমস্যা যানজট। ফ্লাইওভার, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানজট নিরসন সম্ভব হচ্ছে না। দিন-রাত এই শহরে যানজট লেগে থাকে। এতে নগরবাসীর ভোগান্তির পাশাপাশি নষ্ট হচ্ছে মূল্যবান কর্মঘণ্টা।

এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর তিনটি এলাকাকে যানজটের ‘হার্ট পয়েন্ট’ হিসেবে চিহ্নিত করেছে। যানজটপ্রবণ এই তিন এলাকা হলো—গুলশান, তেজগাঁও ও রমনা ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগের বিশ্লেষণে, এই এলাকাগুলোতে যানজট হলে এর প্রভাব অন্য ট্রাফিক জোন পর্যন্ত ছড়িয়ে যায়। এই তিন এলাকার যানজট নিরসনে একজন করে বাড়তি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদ (এডিসি) মর্যাদার কর্মকর্তার পদায়ন করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ মনে করছে, অতিরিক্ত অফিসার নিয়োগের ফলে এসব এলাকার ট্রাফিক ব্যবস্থা আরও উন্নত হবে। এর সুফল রাজধানীর অন্য সব এলাকাতেও পাওয়া যাবে।
অননুমোদিত স্টিকারে ৩৬৩ গাড়িতে মামলা
ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী
যানবাহনে স্টিকার দেখলেই আটকাচ্ছে পুলিশ।
বর্তমানে ঢাকা শহরে যানজট নিরসনে ট্রাফিকের ৮টি বিভাগ রয়েছে। বিভাগগুলো হলো—রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, উত্তরা, গুলশান, মিরপুর ও তেজগাঁও। এই আট বিভাগে একজন করে উপ-পুলিশ কমিশনার (ডিসি), একজন করে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও তিন জন করে সহকারী পুলিশ কমিশনার (এসি) পদ মর্যাদার কর্মকর্তা দায়িত্ব পালন করে আসছিলেন। শুধুমাত্র ট্রাফিক রমনা বিভাগে চার সহকারী পুলিশ কমিশনার (এসি) দায়িত্ব পালন করছেন।

এই তিন বিভাগে একজন করে অতিরিক্ত এডিসি দেওয়ার ফলে কি ধরনের আউটপুট আসে সেটা বিবেচনা করবো। ভালো আউটপুট এলে বাকি পাঁচটি বিভাগেও একজন করে অতিরিক্ত এডিসি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান
জানা যায়, সম্প্রতি ডিএমপির ট্রাফিক বিভাগের বিশ্লেষণে ঢাকা শহরের যানজটের হার্ট পয়েন্ট হিসেবে গুলশান, তেজগাঁও ও রমনা বিভাগকে চিহ্নিত করা হয়। পরে এই তিন এলাকার যানজট নিয়ন্ত্রণের জন্য গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে বিভাগ প্রতি একজন করে বাড়তি এডিসি পদ মর্যাদার কর্মকর্তাকে পদায়ন করা হয়। আগে যেখানে একজন করে এডিসি দায়িত্ব পালন করতেন। এই তিন বিভাগের প্রতি বিভাগে থাকা দুই এডিসিকে নির্দিষ্ট এলাকা ভাগ করে দেওয়া হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, রাজধানীর ঢাকার অন্যসব এলাকার মধ্যে সব থেকে বেশি যানজট প্রবণ এলাকা গুলশান, তেজগাঁও ও রমনা এলাকা। এসব এলাকায় যানজট সৃষ্টি হলে রাজধানীর অন্যসব এলাকাতেও যানজট ছড়িয়ে পড়ে। ফলে একজন করে এডিসি থাকাকালীন এসব এলাকার যানজট ব্যবস্থাপনার তদারকি সঠিকভাবে হচ্ছিল না। এতে করে গুলশান, রমনা ও বনানী এলাকার ট্রাফিক ব্যবস্থার তদারকি দুর্বল হয়ে পড়েছিল। সেই অবস্থার উন্নতির জন্য এই তিন বিভাগে একজন করে বাড়তি এডিসি দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

ঢাকায় যানজটের ‘হার্ট পয়েন্ট’ চিহ্নিত, নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ

Update Time : ০২:২১:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪