দুই শিশু কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে আহত

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
  • 231

যশোর সংবাদদাতা

যশোরের শার্শার পল্লীতে কুড়িয়ে পাওয়া বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে ফাহাদ (৮) ও শায়ন্তি (৭) নামে দুই শিশু আহত হয়েছে। সোমবার দুপুরে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা দক্ষিণ পাড়ার আব্দুর রহিমের আমবাগানে এ ঘটনাটি ঘটে।
আহত ফাহাদ (৮) ওই গ্রামের আসাদুল ইসলামের ছেলে ও শায়ন্তি (৭) কাঠুরিয়া গ্রামের পিন্টু রহমানের মেয়ে। শায়ন্তি এই গ্রামে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছেন। আহত দুই শিশুর মধ্যে ফাহাদের অবস্থা আশঙ্কাজনক। তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শায়ন্তি বলে, আমরা দু’জনে বাড়ির পাশে আব্দুর রহিমের আম বাগানে খেলছিলাম। হঠাৎ আমরা একটি বাজার করার প্লাস্টিকের প্যাকেট দেখতে পেয়ে সেটি খুলে দেখি তার ভেতর চাউলের কুড়ার মধ্যে লাল টেপ জড়ানো দুটি বল আছে। ফাহাদ ওই কৌটা দুটি বের করে। খেলার বল মনে করে একটির টেপ খুলে ফেললে আওয়াজ হয়ে সেটি বিস্ফোরিত হয়।

শার্শা থানার ওসি বদরুল আলম খান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে একটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Alam

দুই শিশু কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে আহত

Update Time : ০৭:৩৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১