দেড় মাসও টিকলো না ‘জল্লাদ’ শাহজাহানের সংসার

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
  • 171

জ্যেষ্ঠ প্রতিবেদক
‘বড় আশা করে সংসার পেতেছিলাম। কিন্তু স্ত্রী ও তার স্বজনরা আমাকে প্রতারণার ফাঁদে ফেলেছে। বিয়ের দেড় মাস পর আমার কাছে থাকা টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে তারা। এভাবেই কথাগুলো বলছিলেন- একাধিক ব্যক্তির ফাঁসির দণ্ড কার্যকর করে আলোচনায় আসা শাহজাহান ভূঁইয়া ‘জল্লাদ’ শাহজাহান।
ডাকাতি, হত্যা ও অস্ত্র মামলায় দীর্ঘ ৪৪ বছর কারাবাসের পর গত বছরের ১৮ জুন মুক্তি পান ‘জল্লাদ’ শাহজাহান। জেলখানায় তিনি একাধিক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেন। জেলখানা থেকে বের হয়ে চায়ের দোকান করে জীবিকা নির্বাহ করছেন। এর মধ্যে একদিন দক্ষিণ কেরানীগঞ্জ থেকে কোনাখোলা এলাকায় যাওয়ার পথে অটোরিকশায় একটি ভ্যানিটি ব্যাগ পান। ব্যাগের ভেতরে একটি কাগজে গ্রামীণফোনের নম্বর লেখা ছিল।
প্রকৃত মালিককে ব্যাগ ফেরত দেওয়ার জন্য তিনি ওই নম্বরে ফোন করলে সাথী আক্তার ফাতেমা নামে এক নারী রিসিভ করেন এবং ব্যাগটি তার বলে জানান। এরপর সাথীর সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে শাহজাহানের। একপর্যায়ে গত ২১ ডিসেম্বর শাহজাহান ও সাথীর বিয়ে হয়। বিয়ের পরই তাদের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়। এর মধ্যে শাহজাহানের কাছ থেকে স্বর্ণালঙ্কারসহ ১৩ লাখ টাকা নিয়ে যায় সাথী। শুধু টাকা নিয়ে ক্ষান্ত হয়নি সে। শাহজাহানের বিরুদ্ধে গত ১৫ ফেব্রুয়ারি যৌতুক আইনে ঢাকার আদালতে একটি মামলা করে সে। মামলাটি দক্ষিণ কেরানীগঞ্জ থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।
অন্যদিকে, শাহজাহান বাদী হয়ে রোববার (৩১ মার্চ) সাথীসহ ছয়জনের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে মামলা করেন। আদালত মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।
আক্ষেপ করে ‘জল্লাদ’ শাহজাহান বলেন, ইসলামী শরিয়াহ মোতাবেক সাথী আক্তারকে বিয়ে করি। দেড় মাসও সংসার করা হলো না। সাথী আমাকে সর্বস্বান্ত করে দিয়েছে। তাদের কাউকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। কোন ফোন নম্বরেও তাদের পাওয়া যাচ্ছে না।
তিনি আরও বলেন, বড় আশা করে সংসার পেতেছিলাম। কিন্তু স্ত্রী ও তার স্বজনরা বিয়ের নামে প্রতারণার ফাঁদ ফেলে। বিয়ের দেড় মাস পর আমার কাছ থেকে নেওয়া ১০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। এর কয়েক দিন পর আদালতে গিয়ে আমার নামে উল্টো যৌতুকের মামলা করে। আমি আইনজীবীর পরামর্শে স্ত্রীসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছি। ন্যায়বিচার চাই। আদালতে ন্যায়বিচার পাবো বলে আশা করি।
শাহজাহানের আইনজীবী মো. ওসমান গনি বলেন, প্রতারণার অভিযোগে জল্লাদ শাহজাহান তার স্ত্রী ও শাশুড়িসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন। পরে মামলাটি পিবিআইকে তদন্ত করে আগামী ২৭ জুন প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এদিকে যৌতুকের মামলায় সাথী আক্তারের দেওয়া মোবাইল নম্বরে ফোন করলে তার মামা পরিচয়ে দ্বীন ইসলাম নামে এক ব্যক্তি রিসিভ করেন। তিনি বলেন, সাথী আগে যে বাসায় থাকত এখন সেখানে থাকে না। আমিও তাকে খুঁজে পাচ্ছি না। পেলে কথা বলিয়ে দেবো।
জেলখানা থেকে বের হয়ে প্রায় ১৮ লাখ টাকা সাহায্য পেয়েছেন শাহজাহান
শাহজাহানের করা মামলা থেকে জানা যায়, ৪৪ বছর কারাবাসের পর গত বছরের ১৮ জুন মুক্তি পান। বাদীর আত্মীয়স্বজন বা আপনজন বলতে কেউ নেই, এমনকি বসতভিটাও ছিল না। যার কারণে অসহায় বাদী ঢাকার বাবুবাজারে একটি হোটেলে কিছুদিন অবস্থান করেন। কারাগারে থাকাবস্থায় পরিচিত রাকিব নামের একজনের সঙ্গে তার যোগাযোগ হয়। পরে রাকিবের কাছে তিনি তার অসহায়ত্বের বিস্তারিত বলেন। পরে রাকিব তার অফিসে ১৫ দিনের মতো থাকার ব্যবস্থা করেন। পরে রাকিবের সহায়তায় বাদী দক্ষিণ কেরানীগঞ্জে দুই রুমের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেন এবং চায়ের দোকান করে জীবিকা নির্বাহ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

দেড় মাসও টিকলো না ‘জল্লাদ’ শাহজাহানের সংসার

Update Time : ০৮:৪৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪