নগরীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

  • Reporter Name
  • Update Time : ০৩:৫২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
  • 125

খুলনা প্রতিনিধি:

খুলনায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মোঃ ইমন শেখ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন গোবর চাকা গাবতলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার গোবরচাকা গাবতলার মোড় তালুকদার লেনের মোহাম্মদ খার বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন ইমন। এ সময় ৫ থেকে ৬টি মোটর সাইকেলে করে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি করে। এতে ইমন শেখের বুকের বাম সাইডে গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে রাত সাড়ে ৮টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইমন পেশায় একজন রং মিস্ত্রী। তার বাবার নাম সানোয়ার হোসেন। তারা গোবরচাকা নবীনগর এলাকায় ভাড়া থাকতেন।

নগরীর সোনাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, পূর্ব শত্রুতার জেরে হামলার ঘটনা ঘটেছে। সন্দেহভাজন খুনিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নগরীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

Update Time : ০৩:৫২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩