নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৪:০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • 124

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মোঃ আলী হোসেন ফকিরকে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মোঃ আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য এবং তার বাড়ি বাগেরহাটে। তিনি দীর্ঘদিন পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক কারণে বিভিন্ন সময় চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হলেও আইনি প্রক্রিয়ায় পুনরায় চাকরি ফিরে পান। কর্মজীবনে তিনি এসপি এবং ডিআইজি হিসেবে বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেছেন এবং জাতিসংঘ মিশনেও কাজ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির

Update Time : ০৪:০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬