খুলনা সংবাদদাতাঃ বর্তমান সরকার নিরাপদ স্যানিটেশনের বিভিন্ন ব্যবস্থা হাতে নিয়েছে। এদিকে তেরখাদার নাচুনিয়া বাজার জামে মসজিদ সংলগ্ন চিত্রা নদীর ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলানোর উদ্বোধন করেন সালাম মূর্শেদী এমপি।
তেরখাদা সাচিয়াদাহ ইউনিয়নের অর্ন্তগত নাচুনিয়া বাজার জামে মসজিদ সংলগ্ন চিত্রা নদীর ভাঙ্গন কবলিত স্থানে জিও ব্যাগ ফেলানোর উদ্বোধন করা হয়। সোমবার (১১ এপ্রিল) সকাল ১১ টায় নাচুনিয়া বাজার চত্বরে মসজিদ কমিটি ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীদের আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী।
এ সময় তিনি বলেন, তেরখাদা উপজেলায় এই সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। মসুন্দিয়া খালের ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশার কথা চিন্তা করে তাৎক্ষণিক এই ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়াও এখানে একটি মসজিদ রয়েছে। যা হচ্ছে আল্লাহর ঘর। এই ঘর রক্ষার্থে যা করা প্রয়োজন সরকার ও আমার পক্ষ থেকে সবই করবো।
খুলনা জেলার রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন শীর্ষক প্রকল্পের আওতায় রূপসার ৫টি ইউনিয়নের দশটি জন গুরুত্বপূর্ণ স্থানে রোববার (১০ এপ্রিল) বেলা ১১ টায় কমিউনিটি ল্যাট্রিন এর উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি বলেন, বর্তমান সরকার সুপেয় পানির জন্য বিভিন্ন ব্যবস্থা হাতে নিয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ শহরের সকল সুযোগ সুবিধা গ্রামে পৌঁছে দিচ্ছে সরকার। দেশের জনসংখ্যার ৪৮ ভাগ মৌলিক স্যানিটেশন সুবিধা পাচ্ছে। উন্মুক্ত জায়গায় মল ত্যাগ বন্ধে সরকার উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন।
তিনি আরও বলেন, সবার জন্য নায্যতার ভিত্তিতে নিরাপদ পয়:নিস্কাশন ব্যবস্থা নিশ্চিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সরকার। সবার জন্য স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে স্যানিটারি ল্যাট্রিন নির্মাণ, পাবলিক কমিউনিটি টয়লেট স্থাপনসহ বিদ্যালয়গুলোতে ওয়াশ ব্লক স্থাপন করা হচ্ছে। স্যানিটেশন ব্যবস্থায় নিশ্চিত করতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দেশ।
এ সময় উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, আওয়ামী লীগ নেতা মাওলানা আব্দুর রাজ্জাক রাজা, আওয়ামী লীগ নেতা হাসিব মোল্যা, মোঃ নজরুল ইসলাম, যুবনেতা হাবিবুল্লাহ পান্নু, সমাজসেবক ইশারত খান, খান চান মিয়া, ইউপি মেম্বার মোঃ গিয়াস খান, সাবেক মেম্বার নিয়ামত তরফদার, খান সুখ মিয়া, মোঃ মহব্বাত খান, রাজ্জাক বিশ্বাস, মোঃ মহসেন বিশ্বাস, মোঃ ইসহাক মোল্যা, মুক্তিযোদ্ধা জিন্নাত চৌধুরী ও মোঃ সালাউদ্দিন চৌধুরী, মোঃ ইসহাক চৌধুরী।
খুলনা জেলার রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন শীর্ষক প্রকল্পের আওতায় কমিউনিটি ল্যাট্রিন এর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, জেলা কৃষকলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আ. সালাম, জাহাঙ্গির হোসেন মুকুল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রাসেল, জেলা স্বেচ্ছাসেবকীগের সাবেক আহবায়ক মোতালেব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, ইউপি চেয়ারম্যান এসহাক সরদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, চঞ্চল মিত্র, প্রচার সম্পাদক আ. গফুর খান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মনিরুজ্জামান, আওয়ামী লীগ নেতা মো. ফরিদ শেখ, শ্রমিক নেতা হারুন মোল্লা, সাইফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ. রাজ্জাক শেখ প্রমূখ।
Reporter Name 
























