Dhaka ১২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নায়করাজ রাজ্জাকের ব্যবহৃত জিনিসপত্র মিউজিয়ামে

  • Reporter Name
  • Update Time : ০৭:১৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
  • 155

বিনোদন ডেস্ক

নায়করাজ রাজ্জাকের ব্যবহৃত জিনিসপত্র হস্তান্তর করা হয়েছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মিউজিয়ামে। রবিবার তার পরিবারের পক্ষ থেকে ব্যবহৃত ব্লেজার, চশমা, পাঞ্জাবি ও ক্যাপ হস্তান্তর করা হয়। এসব সামগ্রী গ্রহণ করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীর। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ড. মোফাকখারুল ইকবাল, সহকারী পরিচালক মনিরুজ্জামান, ফিল্ম অফিসার মো. ফখরুল আলম, গবেষক ও লেখক মীর শামসুল আলম বাবু প্রমুখ।

নায়করাজের ছোট ছেলে সম্রাট বলেন, ‘আব্বুর জন্মদিন মানেই ছিল মহাআয়োজন। এখন শুধুই শূন্যতা। করোনার কারণে পারিবারিকভাবে কোনো আয়োজন করা হচ্ছে না। তবে পরিবারের পক্ষ থেকে ফিল্ম আর্কাইভের মিউজিয়ামে রাখার জন্য আব্বুর ব্যবহৃত কিছু সামগ্রী দিয়েছি। আর্কাইভের এই উদ্যোগটি বেশ প্রশংসনীয়।’

১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন রাজ্জাক। তার পুরো নাম আবদুর রাজ্জাক। কলকাতার থিয়েটারে অভিনয় করার মাধ্যমে তার অভিনয় জীবন শুরু। ঢাকায় এসে রাজ্জাক ‘উজালা’ সিনেমায় পরিচালক কামাল আহমেদের সহকারী হিসেবে কাজ শুরু করেন। নায়ক হিসেবে চলচ্চিত্রে নায়করাজের যাত্রা হয় জহির রায়হানের ‘বেহুলা’ ছবিতে। এতে তার বিপরীতে অভিনয় করেন কোহিনূর আক্তার সূচন্দা। ২০১৭ সালের ২১ আগস্ট পৃথিবী থেকে বিদায় নিয়েছেন নায়করাজ।

২০২০ সালে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনের ২য় তলায় ফিল্ম মিউজিয়াম স্থাপন করা হয়। যেখানে এরই মধ্যে স্থান পেয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম, শ্রুতি রেকর্ডিং স্টুডিও, চিত্রগ্রাহক এম এ সামাদ, সালাউদ্দিন, অভিনেত্রী সুলতানা জামান, চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম, অভিনেতা আজিম, অভিনেত্রী সুজাতাসহ বিভিন্ন চলচ্চিত্র ব্যক্তিত্বদের ব্যবহৃত দ্রব্যাদি ও যন্ত্রপাতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Alam

জনপ্রিয়

নায়করাজ রাজ্জাকের ব্যবহৃত জিনিসপত্র মিউজিয়ামে

Update Time : ০৭:১৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২