নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রবেশ-অবস্থানে চরম কড়াকড়ি

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • 153

জ্যেষ্ঠ প্রতিবেদক
নির্বাচন ভবনের সার্বিক নিরাপত্তার জন্য অন্যদের সঙ্গে সাংবাদিকদের হুমকি মনে করছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য অন্য দর্শনার্থীদের মতো নির্বাচন ভবনে সাংবাদিক প্রবেশ ও অবস্থানে কড়াকড়ি আরোপ করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ইসির প্রধান নিরাপত্তা কর্মকর্তা ও উপ-সচিব (চলতি দায়িত্ব) সহিদ আব্দুস ছালাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের (নির্বাচন ভবন) সার্বিক নিরাপত্তার স্বার্থে বিভিন্ন সেবাপ্রত্যাশী, নির্বাচন কমিশন সচিবালয়, আইডিইএ-২ (স্মার্টকার্ড) প্রজেক্ট, ইভিএম প্রজেক্ট, সিবিটিইপি প্রজেক্ট, সেবাদানকারী প্রতিষ্ঠান পিডব্লিউডির কর্মকর্তা/কর্মচারীদের ছাড়া অতিথি এবং সাংবাদিকদের অফিস সময়ের শেষে বিকেল ৫টার পরে নির্বাচন ভবনে অবস্থান ও প্রবেশ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। শুধু মিডিয়া সেন্টার সাংবাদিকদের জন্য খোলা থাকবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রবেশ-অবস্থানে চরম কড়াকড়ি

Update Time : ০৫:৫৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪