পাঁচবিবি সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা

  • Reporter Name
  • Update Time : ১১:০১:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • 152

প্রতিনিধি, জয়পুরহাট

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে আবার কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা বাধা দেওয়ায় কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত রেখেছে বিএসএফ।

আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে সীমান্তের শূন্যরেখা থেকে ভারতীয় ভূখণ্ডের মাত্র ১৫ গজ অভ্যন্তরে এই কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করা হয়। আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী, শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যায় না। ওই সীমান্তে এর আগেও একইভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছিল বিএসএফ।

বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে সোনাতলা সীমান্তে এলাকার মেইন পিলার ২৮০ নম্বরের সাবপিলার ৩ ও ৪ নম্বর অংশে বিএসএফের সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করেন। শূন্যরেখা থেকে আনুমানিক ১৫ গজ অভ্যন্তরে এ তৎপরতা স্থানীয় বাসিন্দারা দেখে বিজিবির হাটখোলা বিওপি ক্যাম্পের সদস্যদের জানান। এরপর বিজিবি বাধায় বিএসএফের সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য লাইজুর রহমান বলেন, বিএসএফ আইন লঙ্ঘন করে সীমান্তের মাত্র ১৫ গজের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করছিল। এ ঘটনাটি বিজিবি জানতে পেরে বাধা দিলে পরে বিএসএফ কাজ বন্ধ করে।

বিজিবির হাটখোলা বিওপির কোম্পানি কমান্ডার আনিসুর রহমান বলেন, ‘বিএসএফ সদস্যরা জঙ্গল পরিষ্কার করছিলেন। আমরা তাতে বাধা দিয়েছি।’

২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ সাংবাদিকদের বলেন, বিষয়টি নিয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছেন। বিএসএফ কাজ বন্ধ রেখেছে। বিএসএফ পরবর্তী সময়ে এ ধরনের কাজ করবে না বলে আশ্বস্ত করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

পাঁচবিবি সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা

Update Time : ১১:০১:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪