Dhaka ০৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
জহির রায়হানকে উৎসর্গ

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে একুশে পদক নিলেন ববিতা

একুশে পদক হাতে নিলেন দেশবরেণ্য চলচ্চিত্র অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা।

বৃহস্পতিবার রাজধানীর ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে ববিতা এই সম্মাননা গ্রহণ করেন।

সম্মাননা গ্রহণ অনুষ্ঠানে তিনি বলেন, ‘একুশে পদক রাষ্ট্রের অন্যতম সর্বোচ্চ সম্মাননা। এই সম্মাননা প্রাপ্তির পর সত্যিই মনটা ভরে গেছে আনন্দে, খুশিতে। আমি আবারো বলছি, আমি এই পদকটি শ্রদ্ধেয় শহীদ বুদ্ধিজীবি জহির রায়হানকে উৎসর্গ করলাম। কারণ তার হাত ধরেই আমার চলচ্চিত্রে আসা। তাই আমার একুশে পদকপ্রাপ্তি তাকেই শ্রদ্ধার সঙ্গে উৎসর্গ করছি।’

পদকপ্রাপ্তির পর মিলনায়তনে উপস্থিত বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান অভিনেত্রী।

এই সময় অনেকেই তার সঙ্গে একটি ছবি তোলার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেন। ববিতা সবার সঙ্গেই হাসমিুখে ছবি তোলেন।পুরো সময়টা ববিতার সঙ্গে থেকে তাকে সর্বাত্বক সহযোগিতা করেছেন তারই ছোটবোন নায়িকা চম্পা’সহ ববিতার পরিবারের অন্যান্য সদস্যরা।

একুশে পদকপ্রাপ্তির পর ববিতা বলেন, ‘অবশেষে একুশে পদকপ্রাপ্ত হলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে এই সম্মাননা গ্রহন করেছি। আমাকে রাষ্ট্রের এই সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করায় রাষ্ট্রের প্রতি, এদেশের মানুষের প্রতি, দর্শকের প্রতি মন থেকে আন্তরিক কৃতজ্ঞতা। দেশের মানুষের কাছে আমার অনেক ঋণ। কারণ আমি সিনেমাতে অভিনয় করেছি। আর এই দেশের মানুষ আমাকে তাদের ভালোবাসা দিয়ে সম্মানীত করেছেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

‘সংঘাত কারও জন্য মঙ্গলজনক নয়’, পাক-আফগান উত্তেজনা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী

জহির রায়হানকে উৎসর্গ

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে একুশে পদক নিলেন ববিতা

Update Time : ১১:১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬