বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। ওই দিন তার বয়স ৬৭ বছর পূর্ণ হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী এক–দুই দিনের মধ্যে আইন মন্ত্রণালয় থেকে নতুন প্রধান বিচারপতির নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে। নতুন প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরী আগামী রোববার শপথ গ্রহণ করবেন বলেও জানা গেছে।
এ বিষয়ে সোমবার রাত সাড়ে ১০টার দিকে আইন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম জানান, এখন পর্যন্ত নতুন প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত কোনো গেজেট প্রকাশ হয়নি।
উল্লেখ্য, গত বছরের ১১ আগস্ট বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টে বর্তমানে বার্ষিক ছুটি চলায় গত বৃহস্পতিবার ছিল তার শেষ কর্মদিবস। রীতি অনুযায়ী ওই দিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পক্ষ থেকে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
ডেস্ক নিউজ 




















