Dhaka ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাংকার বয়’-এর শেষ পর্ব মুক্তি পেয়েছে

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
  • 158

বিনোদন ডেস্ক

মুক্তি পেয়েছে অরিজিনাল অ্যান্থোলজি সিরিজ ‘জাগো বাহে’র তৃতীয় ও শেষ পর্ব বাংকার বয়। এই পর্বটিতে ১৯৭১ এর একটি ব্যতিক্রম ঘটনা দেখানো হয়েছে। এই কনটেন্টের শুটিংয়ের জন্য বানানো হয় সত্যিকারের বাংকার। যুদ্ধবিধ্বস্ত সময়ের চক্রে এক বাংকারে হাজির হয়েছে দুজন মানুষ। একজন বাঙালি বালক, অন্যজন বেলুচ সৈনিক। দুজনেই দুজনের শত্রু। একজন শিকার, তো আরেকজন শিকারি। সুযোগের জন্য ওঁত পেতে আছে দুজনেই। এখানে প্রধান চরিত্রে রয়েছেন মুস্তাফিজুর নুর ইমরান, আব্দুল্লাহ আল সেন্টু। সুকর্ণ সাহেদ ধীমানের পরিচালনায় এই পর্বটি দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দর্শক দেখতে পাচ্ছে বৃহস্পতিবার থেকে।

পরিচালক সুকর্ণ সাহেদ ধীমান বলেন, বাংকার বয় সিনেমাটা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত। সিনেমটির প্রয়োজনে যুদ্ধক্ষেত্র বিনির্মাণ করতে হয়েছিল। এমন লোকেশন খুঁজে পেতেই সহকর্মীদের সবচেয়ে বেশি ঘাম ঝরাতে হয়েছে। তাছাড়া বৃষ্টি, কাদা ও শীতে অভিনেতারাও প্রচণ্ড শারীরিক পরিশ্রম করেছেন। আশা করি সিনেমাটা দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Alam

জনপ্রিয়

‘বাংকার বয়’-এর শেষ পর্ব মুক্তি পেয়েছে

Update Time : ০৬:৫৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১