ফার্স্টনিউজ ডেস্ক
অমিত আশরাফের পরিচালনায় বাংলাদেশের সায়েন্স ফিকশন থ্রিলার সিনেমা ’প্রজেক্ট অমি’তে দেখা যাবে ভারতের গুণী অভিনেতা নাসিরুদ্দিন শাহকে। সিনেমাটির পরিচালকের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
বলিউডের শক্তিশালী অভিনেতা নাসিরুদ্দিন শাহ।
অমিত আশরাফ জানান, নাসিরুদ্দিন শাহর সঙ্গে বেশকয়েকবার মিটিং হয়েছে। ছবির গল্প ও চরিত্র তার পছন্দ হয়েছে। ভারতীয় উপমহাদেশে সায়েন্স ফিকশন ঘরানার ছবি তৈরি হয় না বললেই চলে।
বাংলাদেশের কাজী প্রডাকশনস হাউস ও যুক্তরাজ্যের ফর ফিল্মসের প্রযোজনায় “প্রজেক্ট অমি” ছবির গল্প সাজানো হয়েছে ২০৫০ সালকে ঘিরে। একজন হ্যাকার ও একজন ডিজিটাল আর্টিস্ট একটি ভার্চুয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর তৈরি হবে চলচ্চিত্রটি।
নাসিরুদ্দিন শাহকে এ সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।
Reporter Name 

























