ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) সংসদীয় আসনের প্রাপ্ত ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি জাকির হোসেনের একক নির্বাচনি ট্রাইব্যুনাল বেঞ্চ এ নির্দেশ দেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আসনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র প্রার্থী মাওলানা মশিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ১৭ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ ধানের শীষ প্রতীকে পান ১ লাখ ১৪ হাজার ৫৯০ ভোট।
তিন উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট-১ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৪৭টি।
ডেস্ক নিউজ 



















