বাদ দেয়া হবে একুশে পদক প্রদানের গ্রুপ ফটোসেশন রীতি : ফারুকী

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৭:৩৯:২১ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • 137

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, এ বছরের একুশে পদক প্রদান অনুষ্ঠান থেকে গ্রুপ ফটোসেশনের প্রচলিত রীতি বাদ দেয়া হবে।

একুশে পদকপ্রাপ্ত গুণীজনদের জন্য গ্রুপ ফটোসেশন আরো সম্মানজনক এবং যুক্তিসঙ্গতভাবে আয়োজন নিয়ে কাজ করছে মন্ত্রণালয়।
সোমবার (৩ জানুয়ারি) সরকারি এক প্রেস নোটে এ কথা জানানো হয়।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘রোববার থেকে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত গুণীজনদের গ্রুপ ফটোসেশন নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। প্রচলিত রীতি অনুযায়ী সরকার বা পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে পুরস্কারপ্রাপ্তদের একটি আনুষ্ঠানিক গ্রুপ ফটোসেশন আয়োজন করা হয়ে থাকে। আগে এ বিষয়ে তেমন কোনো দ্বিমত বা আপত্তি শোনা যায়নি।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার সংস্কার ও আধুনিকায়নের পথেই অগ্রসর হচ্ছে। তাই যেকোনো প্রচলিত রীতি নতুন করে ভাবার সুযোগ রয়েছে।’

সূত্র : বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

বাদ দেয়া হবে একুশে পদক প্রদানের গ্রুপ ফটোসেশন রীতি : ফারুকী

Update Time : ০৭:৩৯:২১ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫