ফার্স্টনিউজ ডেস্ক
ঢাকাই ছবির এই সময়ের আলোচিত নায়ক সিয়াম আহমেদ বাবা হতে যাচ্ছেন । নিজের জীবনের এ সুখবরটি ভক্ত ও সুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সিয়াম নিজেই ভাগাভাগি করেছেন। স্ত্রী অবন্তীর সঙ্গে একটি ছবি ফেসবুকে শেয়ার করে সিয়াম লিখেছেন, ‘১০টি ছোট হাতের আঙুল, ১০টি ছোট পায়ের আঙুল, ভালোবাসা ও আশীর্বাদের সঙ্গে আমাদের পরিবার বড় হয়। এই মূল্যবান আত্মা, খুব মিষ্টি আর নতুন, এই ছোট্ট জীবন, একটি স্বপ্ন বাস্তব হচ্ছে। আলহামদুলিল্লাহ।’
দীর্ঘ ১০ বছর প্রেমের পর ২০১৮ সালে বিয়ে করেন সিয়াম ও অবন্তী। ওই বছরের বিজয় দিবস অর্থাৎ ১৬ ডিসেম্বর কবুল বলে ঘর বাঁধেন তারা। এরপর থেকে হাসি-আনন্দে সংসার করে যাচ্ছেন।
এদিকে ২৪ ডিসেম্বর মুক্তি পেয়েছে সিয়াম অভিনীত ‘মৃধা বনাম মৃধা’ ছবিটি। তার অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে ‘শান’, ‘অপারেশন সুন্দরবন’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘স্বপ্নবাজী’ সিনেমাগুলো। এছাড়া হাতে আছে ‘ইত্তেফাক’, ‘দামাল’, ‘বঙ্গবন্ধু’, ‘বায়োপিক’ ছবি।
Reporter Name 























