বিএনপির সঙ্গে একাত্মতা প্রকাশ পার্থের বিজেপির

  • Reporter Name
  • Update Time : ১১:৫৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
  • 162

জ্যেষ্ঠ প্রতিবেদক:
গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সব দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সব দাবির সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি। আমরা মনে করি, জাতীয়তাবাদী শক্তির কেন্দ্রবিন্দু বিএনপি।

তিনি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি কোনো দলের দাবি না, এ দাবি এখন বাংলাদেশের মানুষের। এটা ন্যায্য দাবি। সুতরাং, আমরা এ দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। আমাদের কর্মসূচি মহাসচিবের মাধ্যমে সময় মতো আপনাদের জানিয়ে দেবো।

বিজেপির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (৬ আগস্ট) ‘গ্রহণযোগ্য সরকারের অধীনে নির্বাচনের দাবিতে’ রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, এবার যদি ভোটচুরির নির্বাচন হয়, আপনারা (আওয়ামী লীগ নেতা) আর প্লেনে উঠতে পারবেন না। বাংলাদেশের মানুষ আর কখনো আপনাদের ক্ষমা করবে না।

সভাপতির বক্তব্যে দলের মহাসচিব আব্দুল মতিন সাউদ বলেন, নির্বাচনব্যবস্থা অবশ্যই সরকারের প্রভাবমুক্ত করতে হবে, সংবিধান ও তত্ত্বাবধায়ক সরকার বুঝি না, সুষ্ঠু নির্বাচন চাই। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচনব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণের বাইরে নিতে চাই। প্রয়োজনে সব দল থেকে ফর্মুলা নিয়ে আলোচনা হতে পারে। বর্তমান সরকারের অধীনে ইলেকশন নয়, সিলেকশন হতে পারে। বর্তমান সরকার দেশের নির্বাচনব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তারা একদলীয় সরকারব্যবস্থা কায়েম করতে চাচ্ছে।

আলোচনা সভায় দলের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় নেতারাসহ ঢাকা মহানগর বিজেপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

বিএনপির সঙ্গে একাত্মতা প্রকাশ পার্থের বিজেপির

Update Time : ১১:৫৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩