বিএনপি নেতা রিজভী ও ইশরাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • Reporter Name
  • Update Time : ০৮:২৩:৩১ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
  • 220

নিজস্ব প্রতিনিধি
সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন তোফাজ্জল হোসেন তার বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।  সোমবার (৫ ডিসেম্বর) সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আতিকুর রহমান বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিনজন আদালতে হাজিরা দেন। তবে রিজাভীসহ বাকি তিনজন আদালতে হাজির হননি। এজন্য বিচারক তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আগামী ২৯ মার্চ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য রয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, ২০১২ সালের ১২ সেপ্টেম্বর প্রতিদিনের কাজের অংশ হিসাবে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি মিন্টু রোডের ইস্কাটন হয়ে মাতুয়াইলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কাকরাইল বিজয় নগরে মির্জা ফখরুল ও রিজভীর নেতৃত্বে ২০০/২৫০ জন লাঠিসোটা নিয়ে গাড়িটি ভাঙচুর করে। এ ঘটনায় গাড়িচালক আয়নাল বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে ২০১৭ সালে মির্জা ফখরুলসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

এদিকে, রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (৫ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী সময়ের আবেদন নামঞ্জুর করে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এ মামলায় গত ৬ এপ্রিল দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকা থেকে ইশরাক হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক দলের লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। গ্রেপ্তারের পরই তাকে আদালতে হাজির করা হয়। ওই দিন ইশরাকের আইনজীবী জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এ মামলায় জামিনে ছিলেন ইশরাক। আজ এ মামলায় ধার্য তারিখ ছিল। তিনি আদালতে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২০ সালের ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের নির্বাচন বানচাল করার লক্ষ্যে আসামিরা একত্রিত হয়ে বাংলাদেশ ব্যাংকের বিপরীত পাশে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের পুড়িয়ে মারার উদ্দেশ্যে গাড়িতে আগুন ধরিয়ে দেন। এতে গাড়িতে থাকা যাত্রীরা অল্পের জন্য প্রাণে বেঁচে যান।এ ঘটনায় বিএনপি নেতা ইশরাকসহ ৪২ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করেন মতিঝিল থানার উপ-পরিদর্শক আতাউর রহমান ভুইয়া।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

বিএনপি নেতা রিজভী ও ইশরাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Update Time : ০৮:২৩:৩১ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২