বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • 206

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন।

সোমবার (৩০ মার্চ) তিনি তার পদত্যাগপত্র সুপ্রিম কোর্টের সংশ্লিষ্টদের কাছে জমা দেন, যা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।

বিষয়টি মঙ্গলবার (৩১ মার্চ) সুপ্রিম কোর্টের সূত্র নিশ্চিত করেছে।

এর আগে বিচারপতি রেজাউল হাসানের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে দুর্নীতি, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়।

শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক অভিযোগ করে জানান, বিচারপতি ২০১০২০১১ সালের দুটি কোম্পানি মামলায় পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। এক মামলায় সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবী উপস্থিত না থাকলেও রায়ে তার নামে যুক্তিতর্ক উল্লেখ করা হয়, যা পরে আপিল বিভাগে বাতিল হয়। অন্য মামলায় আবেদনকারীর স্ত্রীকে পক্ষ না করেই তার ১৩ লাখ শেয়ার বাতিল করা হয়, যা ন্যায়বিচারের নীতির পরিপন্থি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

Update Time : ০২:১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬