নিজস্ব প্রতিবেদক:
একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৬ (সাতক্ষীরা ক্যাম্প)। গতকাল সোমবার যশোর জেলার অভয়নগর থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল যশোর জেলার অভয়নগর থানাধীন চলিশিয়া ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে। আসামীদের কাছ থেকে উদ্ধারকৃত পিস্তল, ম্যাগাজিন ও দুইটি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করে দলটি।
গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে- তারেক আহমেদ সজল(৩৮) ও মারুফ ওরফে তুহিন(৩২)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
য/খা প্র/মতিউর রহমান/
Reporter Name 
















