Dhaka ১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাটারী চালিত ইজিবাইক আমদানি ও ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৮:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
  • 221

নিজস্ব প্রতিবেদকঃ স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর ব্যাটারিচালিত অবৈধ ইজিবাইক চিহ্নিত করে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি এসব ইজিবাইক আমদানি ও ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বুধবার (১৫ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী তৌহিদুল ইসলাম। তিনি বলেন, সারা দেশে অবৈধ থ্রি হুইলার (ইজিবাইক) অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালত আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

এর আগে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে গত ১৩ ডিসেম্বর রিট দায়ের করেন বাঘ ইকো মোটরসের সভাপতি কাজী জসিমুল ইসলাম। রিটে শিল্প সচিব, সড়ক পরিবহন সচিব, পরিবেশ সচিবসহ সাতজনকে বিবাদী করা হয়।

ওই ‍রিটের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন। একইসঙ্গে শিল্প মন্ত্রণালয় ও এনবিআরে রিটকারির করা আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত।তৌহিদুল ইসলাম বলেন, এই ইজিবাইকগুলো অবৈধভাবে বিদ্যুৎ দিয়ে চার্জ দেয়। যা থেকে সরকার কোনো অর্থ পায় না। এছাড়া এগুলো পরিবেশ ও মানবদেহের জন্য ক্ষতিকর।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ব্যাটারী চালিত ইজিবাইক আমদানি ও ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

Update Time : ০৬:৪৮:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১