ভারতে পাচারকালে সাড়ে ১৪ লাখ টাকার রসুন ও মাছ জব্দ

  • Reporter Name
  • Update Time : ১০:২২:২৯ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • 151

দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্ত থেকে ১৪ লাখ ৪১ হাজার টাকার রসুন ও শিং মাছ জব্দ করা হয়েছে। আজ সোমবার অভিযান চালিয়ে এ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন বাংলাবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবুল বাশার।

বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া এলাকা দিয়ে রসুন ও শিং মাছ পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তিন হাজার ৪০০ কেজি রসুন ও ১৩৫ কেজি শিং মাছ জব্দ করা হয়। যার মূল্য ১৪ লাখ ৪১ হাজার টাকা।

সিলেট ব্যাটালিয়ন-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: হাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল নিলামের জন্য স্থানীয় কাস্টমস এ জমা করার প্রস্তুতি চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

ভারতে পাচারকালে সাড়ে ১৪ লাখ টাকার রসুন ও মাছ জব্দ

Update Time : ১০:২২:২৯ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪