ভালো মানের চা উৎপাদনে পিছিয়ে বাংলাদেশ

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
  • 164

নিজস্ব প্রতিবেদক
গত দুই যুগের ব্যবধানে দেশে চায়ের উৎপাদন বেড়েছে দ্বিগুণ। সবশেষ গত বছর (২০২৩) দেশের ইতিহাসে রেকর্ড চা উৎপাদন হয়েছে। তবে উৎপাদন বৃদ্ধি আশাব্যঞ্জক হলেও মান নিয়ে আছে হতাশা। চা উৎপাদনকারী বিশ্বের শীর্ষ দেশগুলোর তালিকায় বাংলাদেশ ওপরের সারিতে থাকলেও মান বিচারে এখনো অনেক পিছিয়ে।
এ কারণেই উৎপাদন বাড়লেও সে তুলনায় রপ্তানি বাড়ছে না। ফলে উৎপাদক পর্যায়ে এর সুফলও মিলছে না। সংশ্লিষ্টরা বলছেন, ভালো মানের চা উৎপাদন বাড়লে রপ্তানিপ্রবাহ আরও গতিশীল হবে। বাড়বে বৈদেশিক মুদ্রার আয়। একই সঙ্গে কমবে চায়ের আমদানিনির্ভরতাও।
স্বাধীনতার পর থেকে দেশে দ্রুত জনপ্রিয় হতে থাকে চা। চাহিদা বাড়তে থাকে অর্থকরী এ ফসলটির। বিস্তৃত হয় চায়ের বাজার। বাড়তে থাকে উৎপাদন। তবে সময়ের ব্যবধানে নেতিবাচক প্রভাব পড়ছে চা রপ্তানিতে। বিগত দুই যুগের ব্যবধানে চায়ের উৎপাদন দ্বিগুণ হলেও রপ্তানি ঠেকেছে ১০ শতাংশে বা তারও নিচে।
এ শিল্পের উদ্যোক্তারা বলছেন, দেশে উৎপাদন পর্যায়ে চায়ের ন্যায্যমূল্য মিলছে না। এতেই ধুঁকছে অর্থ আহরণকারী ফসলটির উৎপাদন শিল্প। যে কারণে দেশে চায়ের উৎপাদন বাড়লেও ভালো মানের চা উৎপাদন বাড়ছে না। ফলে রপ্তানির ধারা অব্যাহত থাকলেও বাড়ছে না রপ্তানি আয়।
অন্যদিকে দেশে চা উৎপাদন বাড়ার পরও আমদানিনির্ভরতাও কাটছে না। এ নিয়ে প্রশ্নও উঠছে। চা আমদানিকারক প্রতিষ্ঠানগুলো বলছে, দেশে চায়ের উৎপাদন আশাব্যঞ্জকভাবে বাড়লেও ভালো মানের চা উৎপাদনের পরিমাণ এখনো সেভাবে বাড়েনি। এ কারণেই শীর্ষস্থানীয় চা বিপণন ও মোড়কজাতকারী কোম্পানিগুলো এখনো নিয়মিত আমদানির মাধ্যমে চায়ের চাহিদা মেটাচ্ছে।
অবিভক্ত ভারতের এ অঞ্চলে চা-শিল্পের যাত্রা শুরু ঊনিশ শতকের গোড়ার দিকে। ১৮২৮ সালে চট্টগ্রামের কোদালায় চা বাগান করার উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে যে স্থানটিতে চট্টগ্রাম ক্লাব ঠিক সেখানেই প্রথম পরীক্ষামূলকভাবে চা গাছের চারা রোপণ করা হয় ১৮৪০ সালে। তবে এ অঞ্চলে সর্বসাধারণের মাঝে চায়ের সঙ্গে পরিচয় বা চা পানের অভ্যস্ততা গড়ে ওঠে তারও অনেক পড়ে।
বাংলাদেশে বর্তমানে কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি আয়, গ্রামীণ দারিদ্র্য দূরীকরণসহ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চা-শিল্প। এ শিল্পের বহুমুখী বিকাশও ঘটছে উত্তরোত্তর।
জানা যায়, এক দশক আগেও বাংলাদেশ ছিল শীর্ষ চা উৎপাদনকারী দেশগুলোর মধ্যে ১০ নম্বরে। পণ্যটির উৎপাদন বাড়াতে বিভিন্ন সময় নানা ধরনের উদ্যোগ নেয় সরকার। বর্তমানে চা উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের অনেক দেশের সঙ্গে পাল্লা দিচ্ছে। এতে সময়ের ব্যবধানে চা উৎপাদনে অষ্টম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। ষষ্ঠ ও সপ্তমে থাকা দুই দেশের সঙ্গে পার্থক্য বেশি হওয়ায় আপাতত অষ্টম স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাদেশকে।
চা উৎপাদনে চীন বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী। দেশটি চায়ের আবিষ্কারকও। পুরো বিশ্বের অর্ধেক চা-ই উৎপাদন করে চীন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের প্রতিবেশী ভারত। তিন নম্বর অবস্থানে কেনিয়া, চতুর্থ শ্রীলঙ্কা, পঞ্চম তুরস্ক, ষষ্ঠ ভিয়েতনাম, সপ্তম ইন্দোনেশিয়া, অষ্টম বাংলাদেশ, নবম উগান্ডা এবং দশম অবস্থানে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা।
ইন্টারন্যাশনাল টি কমিটি (আইটিসি) প্রতি বছর বিশ্বজুড়ে চা উৎপাদনের সার্বিক প্রতিবেদন প্রকাশ করে। চা খাতের উৎপাদন পরিসংখ্যান পর্যালোচনাকারী শতবর্ষী প্রতিষ্ঠানটির ২০২৩ সালের জুলাইয়ে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, চীন ২০২২ সালে ৩১৮ কোটি ১০ লাখ কেজি চা উৎপাদন করেছে, যা বিশ্বের মোট উৎপাদনের ৪৯ দশমিক ১২ শতাংশ।
একই বছর ভারত ১৩৬ দশমিক ৫ কোটি কেজি বা ২১ দশমিক ১ শতাংশ, কেনিয়া ৫৩ দশমিক ৫ কোটি কেজি বা ৮ দশমিক ২৬ শতাংশ, তুরস্ক ২৪ দশমিক ৬ কোটি কেজি বা ৩ দশমিক ৮ শতাংশ, ভিয়েতনাম ১২ দশমিক ৫ কোটি কেজি বা ২ দশমিক ৬৯ শতাংশ, বাংলাদেশ ৯ দশমিক ৪ কোটি কেজি বা ১ দশমিক ৪৫ শতাংশ, উগান্ডা ৭ দশমিক ১ কোটি কেজি বা ১ দশমিক শূন্য ১ শতাংশ এবং আর্জেন্টিনা ৭ দশমিক ১ কোটি বা ১ দশমিক শূন্য ১ শতাংশ চা উৎপাদন করে।
যদিও এক দশক আগে চিত্রটি ছিল ভিন্ন। ২০১৩ সালের আগে বাংলাদেশের অবস্থান ছিল শীর্ষ ১০ চা উৎপাদনকারী দেশের এলিট তালিকার বাইরে। ২০১৩ সালে বাংলাদেশ দশম অবস্থানে উঠে আসে। এরপর বাংলাদেশের চা উৎপাদন বাড়ানো ও চাহিদা অনুপাতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরিকল্পনা হাতে নেয় সরকার। ২০১৬ সালে চা নীতিমালা ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়। সরকারের ওই নীতিমালা ও নানামুখী পরিকল্পনা বাংলাদেশকে চা উৎপাদনকারী শীর্ষস্থানীয় দেশগুলোর অন্যতম হিসেবে তুলে এনেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

ভালো মানের চা উৎপাদনে পিছিয়ে বাংলাদেশ

Update Time : ০৯:৪৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪