ভিপি নুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • Reporter Name
  • Update Time : ০৭:০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪
  • 150

নিজস্ব প্রতিবেদক |
ভিপি নুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ফাইল ছবি
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের একটি আদালত।
সোমবার (১৫ এপ্রিল) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলার শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং ছাত্রলীগ ও যুবলীগ নিয়ে কটুক্তির অভিযোগ এনে ভিপি নুরের বিরুদ্ধে মামলা করেন শাহরিয়ার ইয়াসির আরাফাত নামে ছাত্রলীগের সাবেক এক নেতা।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরী জাগো নিউজকে জানিয়েছেন, ২০২২ সালে ছাত্রলীগ নেতা ডিজিটাল নিরাপত্তা আইনে ভিপি নুরের বিরুদ্ধে মামলাটি করেন।

আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে নির্দেশ দেন। সম্প্রতি তদন্ত শেষে সিআইডি ভিপি নুরের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দেয়। সোমবার আদালত প্রতিবেদনটি গ্রহণ করে নুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

আদালতের নথি সূত্র জানায়, ২০২২ সালের ১৪ জুন ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের বিরুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক আইন সম্পাদক শাহরিয়ার ইয়াসির আরাফাত বাদী হয়ে সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রাম ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ১ জুন নুর বাংলা নিউজ বিডি নামের একটি পেজ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী, ছাত্রলীগ ও যুবলীগকে নিয়ে কটুক্তি করেন এবং ফেসবুকে তা পোস্ট করেন। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে দেশে-বিদেশে ছড়িয়ে পড়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

ভিপি নুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Update Time : ০৭:০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪