মিরপুরে সংঘর্ষ : বিএনপির ১৮ নেতাকর্মী কারাগারে

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
  • 179

আদালত প্রতিবেদক:
রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনে ছাত্রলীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা পৃথক মামলায় বিএনপির ১৮ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
কারাগারে যাওয়া আসামিরা হলেন, মো. দুলাল, মোহাম্মদ আরজু, মনির ওরফে কসাই মনির, হেলাল মাঝি, জাকির হোসেন, নুরুল ইসলাম খোকন, দুলাল, নজরুল ইসলাম, মাইনুল হোসেন ওরফে শুভ, সুমন, শহিদুল ইসলাম, লোকমান, লিমন ভূঁইয়া, রাসেল, আবু সালেহ ওরফে এটিএম ওলিউল হাসনাত, মোহাম্মদ আলী, মনির হোসেন, বিপ্লব দেওয়ান।
বুধবার (১৯ জুলাই) তাদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে দারুস সালাম থানা পুলিশ। অপরদিকে আসামিপক্ষ তাদের জামিন চেয়ে আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতে দারুসসালাম থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে মিরপুর বাঙলা কলেজের সামনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বিএনপি নেতাকর্মীরা একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেলে পুড়িয়ে দেন।
জানা যায়, বিএনপি নেতাকর্মীরা পদযাত্রায় যোগ দেওয়ার উদ্দেশ্যে ওই এলাকায় জড়ো হয়েছিলেন। তখন তাদের সঙ্গে মিরপুর বাঙলা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।
এ ঘটনায় গতকাল রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানায় দুটি মামলা রুজু হয়। একটি মামলার বাদী মিরপুর সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী রুবেল হোসেন এবং অপর মামলার বাদী কলেজের স্টাফ মো.মহিদুর রহমান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

মিরপুরে সংঘর্ষ : বিএনপির ১৮ নেতাকর্মী কারাগারে

Update Time : ০৭:৫৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩