মিরপুরে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিল পুলিশ

  • Reporter Name
  • Update Time : ০১:৪৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • 213

নিজস্ব প্রতিবেদক
মিরপুরে টিয়ারশেল মেরে পোশাক শ্রমিকদের সড়ক থেকে তুলে দিয়েছে পুলিশ। এর আগে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে । বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে পূরবী সিনেমা হলের সামনে এই ঘটনা ঘটে।
মিরপুর জোনের পুলিশের সহকারী কমিশনার হাসান মোহাম্মদ মুহতারিন বলেন, আন্দোলনরত শ্রমিকরা কাফরুল ও পল্লবী থানার ওসির ওপর হামলা চালায়। এতে তারা আহত হন। এরপর আমরা অ্যাকশনে যাই। তিনি বলেন, পুলিশের ধাওয়ায় পিছু হটেছে শ্রমিকরা। তাদের সরিয়ে দিতে অন্তত ১২ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়। সরেজমিন দেখা যায়, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলেও বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। তবে এখনও ওই এলাকায় যান চলাচল শুরু হয়নি। বর্তমানে মিরপুর ১১ নম্বর বাস স্ট্যান্ড ও পূরবী সিনেমা হলের সামনে বিজিবি টহল দিচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

মিরপুরে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিল পুলিশ

Update Time : ০১:৪৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩