রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ওয়েস্ট ধানমন্ডি এলাকা থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল ও একটি ম্যাগাজিনসহ একজন অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র্যাব-২।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় অস্ত্রটি।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
ডেস্ক নিউজ 
























