যশোর অফিস
ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারি করা এক প্রজ্ঞাপনে
যশোরের আট থানার ওসিকে আজ রোববার বদলি করা
হয়েছে বলে জানানো হয়েছে।
যশোর জেলা পুলিশ অফিস থেকে প্রাপ্ত তথ্য মতে,
কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাককে ঢাকার
এপিবিএন-এ বদলি করা হয়েছে। এছাড়া, বেনাপোল পোর্ট
থানার ওসি সুমন ভক্তকে এপিবিএন, অভয়নগরের ওসি
এসএম আকিকুল ইসলামকে পিবিআই, মণিরামপুর থানার
ওসি এবিএম মেহেদি মাসুদকে হাইওয়ে পুলিশ, শার্শার
মনিরুজ্জামানকে টুরিস্ট পুলিশ, কেশবপুরের জহিরুল
ইসলামকে সিআইডি, বাঘারপাড়ার ওসি রোকিবুজ্জামানকে
হাইওয়ে পুলিশ ও চৌগাছার ইকবাল বাহার চৌধুরীকে
এপিবিএন-এ বদলি করা হয়েছে।
এর আগে ঝিকরগাছার ওসি কামাল হোসেন ভূঁইয়াকে বদলি
করা হয়।
Reporter Name 




















