খুলনা প্রতিনিধিঃ যশোরের কোতয়ালী মডেল থানাধীন আরিফপুর বাজার থেকে চোরাইকৃত ১টি ট্রাকসহ চোরকে আটক করেছে র্যাব। র্যাব ৬ এর পাঠানো এক বিবৃতিতে জানা যায়, ১৪ মে শনিবার র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আরিফপুর ইউনিয়ন এলাকায় কিছু ব্যাক্তি চোরাইকৃত ১টি ট্রাক বিক্রয়ের জন্য অবস্থান করছে। তৎক্ষনাৎ ঘটনাস্থলে পৌছে ৪নং ওয়ার্ড সুজলপুর গ্রামের পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে এবং চোর চক্রের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শাহিন বিশ্বাস (৪৪) ঝালকাঠির নলছিটি থানার কুলকাঠি গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামীর হেফাজতে থাকা ০১ টি হলুদ রংয়ের ট্রাক জব্দ করে র্যাব। গ্রেফতারকৃত আসামী জব্দকৃত ট্রাকের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারে নাই।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয় এবং আসামীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়।
Reporter Name 
























