যশোর সংবাদদাতাঃ যশোরে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত একজন পলাতক আসামীকে আটক করেছে র্যাব। ০৮ এপ্রিল শুক্রবার অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। র্যাব-৬ এর পাঠানো বিবৃতিতে জানানো হয়, হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত একজন পলাতক আসামী যশোর জেলার কোতয়ালী মডেল থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ ৪ টা ৩০ মিনিটে অভিযান পরিচালনা করা হয়। এসময় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী রওশন ইকবাল শাহী, পিতা-মোঃ সিরাজুল ইসলাম, গ্রাম-কাজীপাড়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Reporter Name 
























