জ্যেষ্ঠ প্রতিবেদক:
রাজধানীর শাহজাহানপুরের গুলবাগে যুবলীগ নেতা অলিউল্লাহ রুবেল খুনের ঘটনায় দায়ের করা মামলায় হাবিব আহসান নামের এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই মামলায় গ্রেফতার অন্য সাত আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন-আলিফ হোসাইন (২১), রবিউল সানি (২১), মেহেদী হাসান (১৯), মো. শাহজালাল (৩৭), রফিকুল ইসলাম (৩৮), নুর আলম (৪২) ও সুমন মীর (২৮)।
রোববার (২৩ জুলাই) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর আসামি হাবিব আহসান সেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
অন্যদিকে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে বাকি সাত আসামিকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শনিবার (২২ জুলাই) দিনগত রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগ।
গত বৃহস্পতিবার (২০ জুলাই) রাত সোয়া ১টার দিকে শাহজাহানপুরের গুলবাগ জোয়ারদার লেনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে রক্তাক্ত অবস্থায় রাস্তার ওপর ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অলিউল্লাহর স্ত্রী তানজিনা বাদী হয়ে শাহজাহানপুর থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
ব্রেকিং :
যুবলীগ নেতা অলিউল্লাহ হত্যা: একজনের দায় স্বীকার, রিমান্ডে ৭
-
Reporter Name - Update Time : ০৫:১৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
- 168
জনপ্রিয়
























