রোববার থেকে শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি

  • Reporter Name
  • Update Time : ০৭:১৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • 143

জ্যেষ্ঠ প্রতিবেদক
সারাদেশে রোববার থেকে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। এ কার্যক্রমের আওতায় সাশ্রয়ী মূল্যে সারাদেশের এক কোটি পরিবারকে চাল, ভোজ্যতেল ও মসুর ডাল দেওয়া হবে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) টিসিবির যুগ্ম পরিচালক মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক কোটি পরিবার সিটি করপোরেশন, জেলা ও উপজেলার টিসিবির নিজস্ব ডিলারের দোকান বা তাদের নির্দিষ্ট স্থায়ী স্থাপনা থেকে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল, ১০০ টাকা লিটার দরে ২ লিটার ভোজ্যতেল ও ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।
এতে আরও বলা হয়, জেলা ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ এবং সময় পরিকল্পনা অনুযায়ী বিক্রি কার্যক্রম পরিচালনা করা হবে।
কার্ডধারী ভোক্তা সাধারণ নির্ধারিত ডিলারের কাছ থেকে ভর্তুকি মূল্যে পণ্যগুলো (চাল, ভোজ্য তেল ও ডাল) ক্রয় করতে পারবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

রোববার থেকে শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি

Update Time : ০৭:১৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪