Dhaka ০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শায়না দেশে এলেন

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৩:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
  • 210

বিনোদন ডেস্ক

শোবিজের এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শায়না আমিন। এখন তাকে অভিনয়ে দেখা যায় না বললেই চলে। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় বিয়ে করে পাড়ি জমান লন্ডনে। দীর্ঘদিন পর ফিরলেন দেশে।

রোববার লন্ডন থেকে দেশে ফেরেন বলে জানান অভিনেত্রী নিজেই। স্বামী-সন্তানসহ এসেছেন, থাকবেন কিছুদিন।

রোববার নিজের ফেসবুকে এক ভিডিও পোস্ট করে শায়না ক্যাপশনে লিখেছেন, স্বপ্ন যাবে বাড়ি আমার। অবশেষে আমরা আমাদের ঘরে ফিরেছি।

২০০৬ সালে Ôক্রস কানেকশনÕ নাটকের মাধ্যমে ছোট পর্দায় ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর বেশকিছু বিজ্ঞাপন ও নাটকে কাজ করেন। Ôএক জীবনে এত প্রেম পাব কোথায়Õ শিরোনামের গান দিয়ে তুমুল জনপ্রিয়তা পান| জনপ্রিয়তা নিয়ে নাম লেখান সিনেমায়। ২০১১ সালে মুক্তি পাওয়া ÔমেহেরজানÕ সিনেমায় মেহেরজানের কিশোরীবেলার চরিত্রে কাজ করেন। পরিণত বয়সের মেহেরজান চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের নামি অভিনেত্রী জয়া বচ্চন।

২০১৮ সালের ১৩ নভেম্বর লন্ডনের একটি হাসপাতালে পুত্র নুমাইর আমিন রানাকে জন্ম দেন শায়না। এর আগে ২০১৫ সালের ৯ ডিসেম্বর প্রথম সন্তানের মুখ দেখেন। সেবার মেয়ে সন্তানের মা হয়েছিলেন তিনি। তার মেয়ের নাম আরশিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Alam

জনপ্রিয়

শায়না দেশে এলেন

Update Time : ০৯:৫৩:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১