বুধবার (১৫ অক্টোবর) খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি মোড়ে খুলনা জেলা ও মহানগরের সর্বস্তরের শিক্ষক কর্মচারীদের উদ্যোগে চাকরি জাতীয়করণ, ২০% বাড়ি ভাড়া,পনেরশো টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার দাবিতে ঢাকা প্রেসক্লাবে শিক্ষাক সমাবেশে হামলা ও নির্যাতনের প্রতিবাদে শিক্ষক সমাবেশ ও মানববন্ধন ৭৫০/৮০০ অনুষ্ঠিত হয়েছে।
খুলনা মহানগর শিক্ষক সমিতি সভাপতি লিয়াকত হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রুপসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান, নজরুল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা ইসলাম,তালিমুল মিল্লাত রহমতিয়া মাদ্রাসার প্রফেসর নুরুল ইসলাম, খুলনা আলিয়া কামিল মাদ্রাসার সরকারি অধ্যাপক গুলজার হোসেন, বটিয়াঘাটা বারআড়িয়া শহীদ স্মরণী মহাবিদ্যালয়ের অধ্যাপক শেখ সোহরাব আহমেদ ফিরোজ প্রমুখ।
সমাবেশে বক্তাগণ বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। আর শিক্ষকরা হল মানুষ গড়ার কারিগর। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় শিক্ষকরা তাদের ন্যূনতম দাবি আদায়ের জন্য আজ মাঠে নামতে বাধ্য হয়েছে। গত ১২/১০/২০২৫ তারিখ ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা, চাকরি জাতীয়করণ এবং ৭৫% উৎসব ভাতার দাবিতে ঢাকার প্রেসক্লাবে আয়োজিত শিক্ষাক সমাবেশে পুলিশ অন্যায় ভাবে আমাদের উপরে যে হামলা ও নির্যাতন করেছে তার তীব্র প্রতিবাদ জানাই। উক্ত ঘটনার সাথে জড়িত পুলিশ সদস্যদের আইনের আওতায় আনতে হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। আমাদের যৌক্তিক দাবিগুলো দ্রুততম সময়ের মাধ্যমে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে। যতদিন না পর্যন্ত আমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে আমাদের এ কর্মবিরতি চলমান থাকবে। আমরা সরকারের দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমাদের যৌক্তিক দাবি গুলো দ্রুততম সময়ের মধ্যে মেনে নিন এবং আমাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে সহায়তা করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে শেষ করেন।
নিজস্ব প্রতিবেদক 
























