শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, পলাতক শেখ হাসিনা বিভিন্ন সময়ে কথা বলছেন- এটা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নাকি বাস্তব, তা তারা জানেন না। তিনি বেঁচে আছেন, নাকি মারা গেছেন, তাও জানেন না বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘পলাতক শেখ হাসিনা বিভিন্ন সময়ে কথা বলছেন- এটা কী এআই নাকি বাস্তব, আমরা কিন্তু জানি না। তিনি বেঁচে আছেন, নাকি মারা গেছেন, তাও জানি না।’

ডিসেম্বরে আওয়ামী লীগ ফিরবে- এমন বক্তব্যকে হাস্যকর ও বিভ্রান্তিকর মন্তব্য উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট শক্তিকে কাজে লাগিয়ে বিদেশি অপশক্তি দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। আমরা যদি সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে কাজ করি, রাজপথে সক্রিয় হই, আওয়াজ তুলি, তাহলে তাদের এই আস্ফালন বন্ধ হয়ে যাবে।

এ সময় যারা বাসে আগুন দিচ্ছে ও ভাঙচুর করছে, তাদের ধরিয়ে দিলে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।

বিরোধী দলের প্রতি অহেতুক সরকারের বিরোধিতা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সংসদে যেভাবে ইতিবাচক ভূমিকা রাখেন, আমরা আশা করব রাজপথেও এমন ভূমিকা পালন করবেন।’

তিনি আরও বলেন, ‘আমরা শুনছি তলে তলে স্থানীয় নির্বাচনে জামায়াত ও এনসিপি আওয়ামী লীগের বিরুদ্ধে যাবে না। এটা যদি সত্য হয়, তাহলে খাল কেটে কুমির আনা হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

শত্রুর রাডার ধ্বংসে ‘হরমুজ’ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান

শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর

Update Time : ০২:৪৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬