শেষ হলো বইমেলা, যারা পেলেন গুণীজন স্মৃতি পুরস্কার

  • Reporter Name
  • Update Time : ১২:২০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪
  • 169

নিজস্ব প্রতিবেদক
শেষ হয়েছে অমর একুশে বইমেলা। সমাপনী অনুষ্ঠানে ২০২৩ সালে প্রকাশিত বিষয় ও গুণমানসম্মত সর্বাধিক সংখ্যক বই প্রকাশের জন্য গুণীজন স্মৃতি পুরস্কার দেওয়া হয়েছে। মূলত, গুণমানসম্মত সর্বাধিক সংখ্যক বই প্রকাশ, নান্দনিক স্টল এবং শৈল্পিক ও গুণমান বিচারে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে।
শনিবার (২ মার্চ) বিকেলে সমাপনী অনুষ্ঠানে গুণীজন স্মৃতি পুরস্কার হস্তান্তর করা হয়েছে।
এতে ২০২৩ সালে প্রকাশিত বিষয় ও গুণমানসম্মত সর্বাধিক সংখ্যক বই প্রকাশের জন্য কথাপ্রকাশকে ‘চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার- ২০২৪’ দেওয়া হয়েছে।
‘মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার ২০২৪’ পেয়েছে ৩টি প্রকাশনী সংস্থা। ২০২৩ সালে প্রকাশিত গ্রন্থের মধ্যে শৈল্পিক ও গুণমান বিচারে সেরা বই বিভাগে মনজুর আহমদ রচিত একুশ শতকে বাংলাদেশ : শিক্ষার রূপান্তর গ্রন্থের জন্য প্রথমা প্রকাশন, মঈন আহমেদ রচিত যাত্রাতিহাস : বাংলার যাত্রাশিল্পের আদিঅন্ত গ্রন্থের জন্য ঐতিহ্য এবং আলমগীর সাত্তার রচিত কিলো ফ্লাইট প্রকাশের জন্য জার্নিম্যান বুকস এই পুরস্কার পেয়েছে।
২০২৩ সালে প্রকাশিত শিশুতোষ বইয়ের মধ্য থেকে গুণমান বিচারে সর্বাধিক গ্রন্থ প্রকাশের জন্য ময়ূরপঙ্খিকে ‘রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার-২০২৪’ দেওয়া হয়েছে।
২০২৪ সালের অমর একুশে বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানসমূহের মধ্য থেকে নান্দনিক অঙ্গসজ্জায় সেরা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছে, অন্যপ্রকাশ (প্যাভিলিয়ন), নিমফিয়া পাবলিকেশন (২-৪ ইউনিট) এবং বেঙ্গল বুকস (১ ইউনিট)। এসব প্রতিষ্ঠানকে শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার ২০২৪’ এর জন্য ঘোষণা দেওয়া হয়েছে।
বইমেলার সদস্য-সচিব ড. মুজাহিদুল ইসলাম তার প্রতিবেদনে বলেন, মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠান গুলোর কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এবারের বইমেলায় (১ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত) প্রায় ৬০ কোটি টাকার বই বিক্রি হয়েছে। এই বইমেলায় বাংলা একাডেমি (১ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত) ১ কোটি ৩৬ লাখ টাকার বই বিক্রি করেছে বলেও জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

শেষ হলো বইমেলা, যারা পেলেন গুণীজন স্মৃতি পুরস্কার

Update Time : ১২:২০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪