সাতক্ষীরায় শখের বশে সাঁতার কাটতে গিয়ে মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১২:৩৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
  • 180

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার পৌর দীঘিতে শখের বশে সাঁতার কাটতে নেমে পানিতে ডুবে সদর সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশ মোহিবুল্লাহ সরদারের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত ৮টার দিকে শহরের মুনজিতপুরের পৌর দীঘিতে সাঁতার কাটতে নেমেছিলেন সাতক্ষীরা সদর রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার মশিউর রহমান ও তার দুই সহযোগী নকলনবীশ রাসেল ও শাল্য গ্রামের মোহিবুল্লাহ সরদার। মহিবুল্লাহ সাঁতার কেটে দীঘির পূর্ব পাশের ঘাট থেকে পশ্চিম পার্শের ঘাটে যাওয়ার সময় মাঝ পর্যায়ে গিয়ে অসুস্থ হয়ে চিৎকার করতে থাকলে রাসেল তার কাছে গিয়ে পানির উপরে তুলতে ব্যর্থ হন। এ ঘটনা জানাজানি হবার পর পৌর দীঘির পাড়ে হাজার হাজার কৌতুহলী মানুষের ভীড় জমে যায়। তাকে উদ্ধারে নেমে পড়ে ফায়ার ব্রিগেড ও পুলিশসহ অন্যান্যরা। রাত সাড়ে ১০টা পর্যন্ত মহিবুল্লাহকে তারা খুঁজে পাননি। পরে খুলনা থেকে আসা এক দল ডুবুরি দীঘিতে নেমে মোহিবুল্লাহর মরদেহ উদ্ধার করেন।
সাতক্ষীরা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার কামরুল ইসলাম জানান, দীঘির পানির গভীরতা ২৫ থেকে ৩০ হাত হতে পারে। সেখানে মোহিবুল্লাহকে অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় পরে খুলনা থেকে ডুবুরী নিয়ে তাকে খোঁজার জন্য পানিতে নামানো হয়। এক পর্যায়ে রাত ১১ টার দিকে মোহিবুল্লাহর মরদেহ পৌর দীঘির পানির নিচ থেকে তারা উদ্ধার করেন।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক বাবুল আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, সাঁতার কাটার এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে মারা গেছেন বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরায় শখের বশে সাঁতার কাটতে গিয়ে মৃত্যু

Update Time : ১২:৩৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১