Dhaka ০৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক মন্ত্রী, কমিশনার ও ডিবিপ্রধানের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

  • Reporter Name
  • Update Time : ০৮:৫২:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
  • 140

জ্যেষ্ঠ প্রতিবেদক
বিভিন্ন দুর্নীতির অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।
রোববার (১৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমীন।
দুদক সচিব বলেন, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে কমিশনের অনুমোদনক্রমে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকদিন আগে থেকেই তাদের বিরুদ্ধে অভিযোগ যাচাই-বাছাইয়ের কাজ চলমান ছিল। যাচাই-বাছাইয়ে অভিযোগের সত্যতা পাওয়ার পর কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত পাঁচ বছর ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সাল থেকে তার মালিকানাধীন কোম্পানি প্রায় ২০ কোটি ব্রিটিশ পাউন্ড (২৭৭০ কোটি টাকা) মূল্যের ৩৫০টিরও বেশি সম্পত্তি কিনে যুক্তরাজ্যে রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ে তুলেছে। যুক্তরাজ্যের কোম্পানি হাউস করপোরেট অ্যাকাউন্ট, বন্ধকি চার্জ এবং এইচএম ল্যান্ড রেজিস্ট্রি লেনদেনের ওপর ভিত্তি করে এ পরিসংখ্যান পেয়েছে বার্তা সংস্থা ব্লুমবার্গ। ওই প্রতিবেদনের বরাতে দুদকে অভিযোগ দাখিল এবং পরবর্তীতে উচ্চ আদালতে রিট হয়। এরই ধারাবাহিকতায় দুদক থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

সাবেক মন্ত্রী, কমিশনার ও ডিবিপ্রধানের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

Update Time : ০৮:৫২:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪