সারাদেশে ৫৩৮ থানার কার্যক্রম চালু

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৮:২১ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
  • 151

নিজস্ব প্রতিবেদক:
ছাত্র-জনতার বিক্ষোভে আওয়ামী লীগ সরকার পতনের পর সারাদেশে বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এ অবস্থায় বন্ধ হয়ে যায় দেশের সব থানার কার্যক্রম। তবে সুখবর হচ্ছে এরই মধ্যে শুরু হয়েছে দেশের বিভিন্ন থানার কার্যক্রম। মেট্রোপলিটনসহ এখন পর্যন্ত ৫৩৮ থানার কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (১০ আগস্ট) বিকেলে পুলিশ সদরদপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর এ তথ্য জানান।
ইনামুল হক সাগর বলেন, আজ শনিবার বিকেল ৩টা পর্যন্ত সারাদেশের সর্বমোট ৬৩৯টি থানার মধ্যে ৫৩৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে। মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ৮৪টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৪৫৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

সারাদেশে ৫৩৮ থানার কার্যক্রম চালু

Update Time : ০৭:৩৮:২১ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪