সারা দেশে একই দামে মিলবে ব্রডব্যান্ড ইন্টারনেট, ৫ এমবিপিএস সর্বোচ্চ ৪০০ টাকা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৯:৪৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • 121

দেশের যেকোনো প্রান্তেই এখন থেকে একই দামে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পাবেন ব্যবহারকারীরা। রাজধানী ঢাকা হোক কিংবা মহানগর, জেলা, উপজেলা এবং ইউনিয়ন-সর্বত্রই নির্ধারিত একক ট্যারিফে মিলবে ইন্টারনেট সেবা।

বৃহস্পতিবার (২২ মে) সরকারি ও বেসরকারি সব ধরনের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের (আইএসপি) জন্য একক ট্যারিফ নির্ধারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

নতুন ট্যারিফ অনুযায়ী, সর্বোচ্চ কনটেনশন রেশিও ১:৮ ভিত্তিতে ৫ এমবিপিএস ইন্টারনেট সেবার মাসিক মূল্য হবে সর্বোচ্চ ৪০০ টাকা, ১০ এমবিপিএস ৭০০ টাকা এবং ২০ এমবিপিএস এক হাজার ১০০ টাকা। এই হার মহানগর, জেলা, উপজেলা এবং ইউনিয়ন-সবস্তরে সমানভাবে প্রযোজ্য হবে।

এছাড়া, রাখা হয়েছে সেবার মান ও জরিমানার নিয়মও। বিটিআরসি গ্রাহক সন্তুষ্টি ও সেবার মান রক্ষায় চালু করেছে ‘গ্রেড অব সার্ভিস’ ব্যবস্থা। এর আওতায় যদি কোনো গ্রাহকের ইন্টারনেট সেবা টানা পাঁচ দিন বিচ্ছিন্ন থাকে, তাহলে সে মাসে বিলের ৫০ শতাংশ ছাড় পাবে। ১০ দিন বিচ্ছিন্ন থাকলে ২৫ শতাংশ এবং ১৫ দিন বা তার বেশি সময় সংযোগ না থাকলে পুরো মাসের বিল মওকুফ করতে হবে সংশ্লিষ্ট আইএসপি প্রতিষ্ঠানকে।

নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি বলছে, এই ট্যারিফ আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে এবং প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য বলবৎ থাকবে। পরবর্তী সময়ে বিটিআরসি নতুন ট্যারিফ ঘোষণা না করা পর্যন্ত এটি বলবৎ থাকবে। আইএসপিগুলোকে বিটিআরসির অনুমোদিত এই ট্যারিফ ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

কোনো প্রতিষ্ঠান অনুমোদন ছাড়া অতিরিক্ত বা ভিন্ন ধরনের সেবা চালু করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগের ফলে দেশের সব জায়গায় গ্রাহকরা সাশ্রয়ী, মানসম্মত এবং একক মূল্যে ইন্টারনেট সেবা পাবেন। একইসাথে আইএসপি প্রতিষ্ঠানগুলোও নির্দিষ্ট মান ও শর্ত মেনে সেবা দিতে বাধ্য হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

কমছে না মাছ-মাংসের দাম, আগাম শীতের সবজিতে কিছুটা স্বস্তি

সারা দেশে একই দামে মিলবে ব্রডব্যান্ড ইন্টারনেট, ৫ এমবিপিএস সর্বোচ্চ ৪০০ টাকা

Update Time : ০৯:৪৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫