হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলশিক্ষার্থী নিহত

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:০৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • 114

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) নামের এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত রায়েরবাজার হাইস্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থী বাবা মোহাম্মদ বেলাল হোসেন জানান, আমার মেয়ে রায়ের বাজার হাইস্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল। রাতের দিকে হাজারীবাগ হায়দার হোটেলে গলির ভেতরে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে মেয়েকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কে বা কারা কি কারণে আমার মেয়েকে ছুরিকাঘাত করেছে এ বিষয়ে আমি কিছুই বলতে পারব না।

তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার কাছিকাটা এলাকায়। বর্তমানে হাজারীবাগ হায়দার হোটেলে পাশে বাবু কমিশনারের বাড়ির পাঁচতলার ভাড়া বাসায় থাকি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলশিক্ষার্থী নিহত

Update Time : ০১:০৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬